ধেয়ে আসছে সৌরঝড় - কয়েক মাসের জন্য ভেঙে পড়তে পারে পৃথিবীর ইন্টারনেট ব্যবস্থা।
পৃথিবীর দিকে ধেয়ে আসছে সৌরঝড়। কয়েক সপ্তাহ বা কয়েক মাসের জন্য ভেঙে পড়তে পারে পৃথিবীর ইন্টারনেট ব্যবস্থা।
প্রায় ১০০ বছর পর পৃথিবীর বুকে ধেয়ে আসছে ভয়ঙ্কর সৌরঝড়, যারফলে কয়েক সপ্তাহ বা কয়েক মাসের জন্য ভেঙে পড়তে পারে গোটা বিশ্বের যাবতীয় ইন্টারনেট যোগাযোগ ব্যবস্থা- এমনই এক অশনি সংকেত দিলেন আমেরিকার আরভিনে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকরা।
গবেষকরা জানিয়েছেন, এবার যে সৌরঝড় আসছে তেমন ভয়ঙ্কর সৌরঝড়ের ঝাপ্টা আধুনিক পৃথিবীকে এর আগে সইতে হয়েছিল ১৮৫৯ আর ১৯২১ সালে। সে ক্ষেত্রে বলা যায়, ১০০ বছর পর ফের ভয়ঙ্কর সৌরঝড়ের মুখোমুখি হতে চলেছে পৃথিবী।
১৯২১ সালে ভয়ঙ্কর সৌরঝড় আছড়ে পড়ায় পৃথিবীর যা ক্ষয়ক্ষতি হয়েছিল তা অভূতপূর্ব। বিজ্ঞানের পরিভাষায় তার নাম ‘ক্যারিংটন এফেক্ট’। সেই সৌরঝড়ের ঝাপ্টায় পৃথিবীকে ঘিরে থাকা বিশাল চৌম্বক ক্ষেত্রে বড় বড় ফাটল ধরেছিল। আর তার ফাঁক গলে গলে ঢুকে গিয়েছিল অত্যন্ত বিষাক্ত সৌরকণা ও মহাজাগতিক রশ্মি।
টেলিগ্রাফের তার সশব্দে ফেটে গিয়ে দাউদাউ করে জ্বলেছিল দীর্ঘ সময় ধরে। যে মেরুজ্যোতি বা অরোরা সাধারণত শুধু পৃথিবীর দুই মেরুতেই দেখা যায়, সৌরঝড়ের প্রবল ঝাপ্টায় সে বার তা বিষুবরেখার নিচে থাকা কলাম্বিয়াতেও খুব উজ্জ্বলভাবে দেখা গিয়েছিল।


Leave a Comment